ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বহদ্দারহাটে ৮০০ টাকা দরে গরুর মাংস, ৫ দোকানীকে অর্থদন্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বহদ্দারহাট প্রশাসনের নির্ধারিত দামের চেয়ে ৮০০ টাকা কেজিতে মাংস বিক্রি করায় ৫টি মাংসের দোকানিকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

কয়েকজন ক্রেতার অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।

আজ সোমবার (৩ জুন) বিকাল ৫টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাংসের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে পাঁচটি দোকানে মূল্যতালিকা না থাকা ও অতিরিক্ত মূল্যে মাংস বিক্রির অপরাধে মোট ৩৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম বলেন, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করি। এতে দেখতে পাই হাড় ছাড়া গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা, হাড়সহ মাংস ৬৫০ টাকায় বিক্রি করে আসছিলো। পরে কয়েক দোকানিকে জরিমানা করলে হাড় ছাড়া মাংস ৬৫০ টাকা এবং হাড়সহ গরুর মাংস ৫৫০ টাকায় নেমে আসে। এসময় প্রচুর ক্রেতাকে মাংস কিনতে দেখা যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print