ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খুলে দেয়া হলো উত্তরা আড়ং, জরিমানা করা সেই কর্মকর্তাকে তাৎক্ষনিক বদলী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অতিরিক্ত মূল্য ও প্রতারণার অভিযোগে বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার খুলে দেওয়া হয়েছে রাজধানীর উত্তরার আড়ংয়ের আউটলেটটি। এর আগে পাঞ্জাবি দ্বিগুণ দামে বিক্রির দায়ে আউটলেটটি সোমবার (৩ জুন) বন্ধ করে দেয়া হয়।

আউটলেটটি খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, সোমবার রাত ৮টার দিকে আউটলেটটি খুলে দেয়া হয়েছে।

শুধু তাই নয়, জরিমানা করা এবং বন্ধের নির্দেশ দেয়া সেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারকে রাতে দেয়া এক আদেশে খুলনায় বদলী করা হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ ইব্রাহীম হোসেন নামের এক ব্যক্তি সম্প্রতি অভিযোগ করেন, আড়ংয়ের উত্তরা আউটলেটে ৭৩০ টাকা দামের পাঞ্জাবি এক সপ্তাহ পর ১৩০৭ টাকায় বিক্রি হচ্ছে। এরপর সোমবার দুপুরে উত্তরা আড়ংয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের প্রমাণ পেয়ে আউটলেটটিকে সাড়ে চার লাখ টাকা জরিমানার পাশাপাশি ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print