ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা এলাকায় র‌্যাবের সাথে ডাকাত দলের কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে।  সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরার ব্রিজ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধে ঘটনা ঘটেছে বলে র‌্যাব-৭ এর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ানশুটার গান, ৩১ রাউন্ড গুলিসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামে সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাশকুর রহমান পাঠক ডট নিউজকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল মহাসড়কে চলচলকারী গণপরিবহনে ডাকাতি প্রস্তুতিকালে খবর পেয়ে র‌্যাব তাদের ধরতে অভিযান চালালে ডাকাতদল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। এসময় আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টাগুলি চালায়।  পরে ঠিকতে না পেরে ডাকাত দল পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অস্ত্র এবং দুই ডাকাতের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে নিহত দুই ডাকাত সদস্যের নাম পরিচয় তাৎক্ষনিক পাওয়া যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print