ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজান ও আনোয়ারায় অগ্নিকাণ্ডে কাগজের গোডাউন ও বসত ঘর পুড়ে ছাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mirsari_1
চট্টগ্রামে দুটি আগুনে ব্যাপক ক্ষতি।

চট্টগ্রামের আনোয়ারা ও রাউজানে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৯টি বসত ঘর একটি কাগজের পরিত্যক্ত গোডাউন পুড়ে গেছে। দুটি অগ্নিকাণ্ডে অন্তত ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জেলা ফায়ার সার্ভিস কট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা প্রহ্লাদ সিংহ জানান, শুক্রবার জেলার আনোয়ারা উপজেলা চৌমুহনি এলাকায় একটি পরিত্যক্ত কাগজের গোডাউনে আগুন লাগলে এটিসহ আরো ৪ মালিকের ৮কক্ষের বসত ঘর পুড়ে যায়। সকাল সাড়ে ৯টায় লাগা এ আগুন নির্বাপণ হয় ১১টা ০৫ মিনিটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয় বলে জানান এ কর্মকর্তা।

পটিয়া এবং নগরীর লামা বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লাগে।

এদিকে এর আগে ভোরে রাউজানের গহিরার রাশেদ সিকদারের বাড়িতে অপর এক অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে যায়। এতে ২ লাখ টাকার ক্ষতি এবং ৫লাখ টাকার সম্পদ রক্ষা করা হয়। রাউজান ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানান ফায়ার সার্ভিস কট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা প্রহ্লাদ সিংহ।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print