ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৪৬ লাখ। ২০১৭ সালে দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ২৭ লাখ, সেই হিসেবে জনসংখ্যা বেড়েছে ১৯ লাখ। পুরুষের সংখ্যা ৮ কোটি ২৪ লাখ এবং নারীর সংখ্যা ৮ কোটি ২২ লাখ।

বুধবার (১২ জুন) বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে। ‘রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিকস ২০১৮ : মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) (দ্বিতীয় পর্যায় ‘ প্রকল্পের ফলে এ তথ্য উল্লেখ করা হয়। আদমশুমারির মধ্যবর্তী অবস্থা তুলে ধরতে এই প্রকল্প নেয়া হয়।

পরিসংখ্যান ব্যবস্থার সরকারি এই প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, দেশে ২০১৪ সালে জনসংখ্যা ছিল ১৫ কোটি ৬৮ লাখ, ২০১৫-তে ১৫ কোটি ৮৯ লাখ, ২০১৬-তে ১৬ কোটি ৮ লাখ এবং ২০১৭-তে ছিল ১৬ কোটি ২৭ লাখ। কর্মক্ষম জনগোষ্ঠী বা ১৫ থেকে ৪৯ বছর বয়সী মানুষের সংখ্যা ২০১৭ সালের তুলনায় ২০১৮-তে বেড়েছে দশমিক ২ শতাংশ।

এতে আরও উল্লেখ্য করা হয়, ‘ওই বছরের জনসংখ্যায় শূন্য থেকে ১৪ বছর বয়সীদের সংখ্যা ২৮ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৪৯ বছরের ৫৪ দশমিক ৬ শতাংশ, ৫০ থেকে ৫৯ বছরের ৮ দশমিক ৭ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী জনসংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ।’

জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২০১৮ সালে ১ দশমিক ৩৩ শতাংশ, যা ২০১৭ সালের তুলনায় .০১ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, বিবিএসের মহাপরিচাক কৃষ্ণা গায়েন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প পরিচালক আশরাফুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print