ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার উবারে করে মদ বিক্রি, বিপুল মদসহ আটক ৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাজধানীর নিউমার্কেট থানা এলাকা থেকে উবারের প্রাইভেট কারে বিদেশি মদ ব্যবসায়ীদের নিকট পৌঁছে দেয়ার সময় তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় তাদের নিকট থেকে বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়।

বুধবার (১২ জুন) বিকালে রাজধানীর নিউমার্কেট থানার মিরপুর রোডের উত্তরা ব্যাংক লিমিটেডের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো−শাহিন বিশ্বাস (২৯), মো. বুলবুল আলম (৩০) ও আমির হোসেন (২৪)।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে র‌্যাব- ২ এর সিপিসি টিমের মেজর শিবলী সাদিক ব্রেকিংনিউজকে জানান, আটককৃতদের কাছ থেকে ১৮০ ক্যান বিয়ার, বিভিন্ন ব্র্যান্ডের ১৯ বোতল বিদেশি মদ, চারটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার মাদক প্লাস্টিকের বস্তা ও কালো রঙের পলিথিন দিয়ে মোড়ানো ছিল। তারা একটি প্রাইভেটকারযোগে নিউমার্কেট এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে এসব হস্তান্তর করতে এসেছিল। জব্দকৃত বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print