ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদুল ফিতর ও বর্ষাকালীন ছুটি উপলক্ষে দীর্ঘ ৩৫ দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৬ জুন) খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

এছাড়া শুরু হচ্ছে ক্লাস ও পূর্ব নির্ধারিত পরীক্ষা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমু ট্রেনও চলাচল করবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক শাখার ডেপুটি রেজিস্টার এস এম আকবর হোছাইন। তিনি বলেন, বর্ষাকালীন ছুটি, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ও ডেমু ট্রেন গত শুক্রবার (১৪ জুন) থেকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী চালু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন শুক্রবার থেকে নিয়মিত শিডিউলে চলাচল করছে।

অন্য দিকে ছুটি শেষ হওয়ায় আবাসিক হলগুলো ও ক্যাম্পাসে অবস্থিত ব্যক্তি মালিকানাধীন কটেজগুলোতে ফিরতে শুরু করেছে ঈদের ছুটি কাটাতে বাড়ি যাওয়া শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের পদচারণায় ধীরে ধীরে মুখরিত হচ্ছে চবির সবুজের ক্যাম্পাস।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print