ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সবুজ (২৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল (১৯ জুন) রাত সাড়ে ৯ টার সময় উপজেলার সোনাইছড়ির শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ নোয়াখালীর শফিউল আলম ছেলে। বাড়ি বর্তমানে তার পরিবার সীতাকুণ্ডে সোনাইছড়ির গামারীতলা এলাকার বসবাস করছে।

জানা যায়, সবুজ রাতে মোটর সাইকেল যোগে লালবেগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় শীতলপুরের নাজিয়া রোলিং মিলের সামনে মহাসড়কে একটি কন্টেইনারবাহী গাড়ী তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহত। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় বিএসবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর সাড়ে ৫টার সময় চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

এব্যাপারে হাইওয়ের পুলিশের সাথে যোগাযোগ করলে দুর্ঘটনার বিষয়টি তারা অবগত নয় বলে জানান। নিহত সবুজ স্থানীয় ক্রিস্টাল শীপ ব্রেকিং ইয়ার্ডে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print