ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

56054_1পাবনায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও তিন জন আহত হয়েছে। পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার মজিদপুর এলাকায় সোমবার রাত সাড়ে ১০ দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে তাৎক্ষনিকভাবে দুইজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, সিরাজগঞ্জের চৌহালী থানা এলাকার শরীয়ত খান (৩০) ও পাবনা সদর উপজেলার জোতকলসা গ্রামের আব্দুর রহিম (২৭)। নিহত অপরজন ও  আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান জানান, ঈশ্বরদীর দাশুড়িয়া থেকে একটি বিআরটিসির একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পাবনা থেকে সিএনজি চালিত যাত্রীবাহী একটি অটোরিকশা টেবুনিয়ার দিকে যাওয়ার পথে মজিদপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন এবং পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।

ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, আহত তিনজনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে বিআরটিসি বাসটিকে আটক করা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print