ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

accident
ছবি: প্রতিকী।

ঝিনাইদহের ভাটই বাজারে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম জাহিদ (৩৭) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রীসহ আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন-নিহতের স্ত্রী সালমা খাতুন, কন্যা তিন্না ও আরেক মোটরসাইকেল আরোহী সুমন।

নিহত জাহিদুল ইসলাম নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত পুলিশ কর্মকর্তা জাহিদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীতে। প্রাথমিকভাবে তেমনটাই জানিয়েছে ঝিনাইদহ পুলিশ।

ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপীনাথ কানজিলাল জানান, দুপুরে এসআই জাহিদুল ইসলাম মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি থেকে ফিরছিলেন। পথে ভাটই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআই জাহিদুলসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে জাহিদুলের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print