ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পার্লারে খোঁপা, কীভাবে ছাড়বে চুলের জট!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নিজের বিয়ে হোক বা আত্মীয়-বন্ধুর অথবা কোনো বড় অনুষ্ঠানে যাওয়ার সময় অনেকেই পার্লারে গিয়ে সাজতে পছন্দ করেন। চুলও সেট করে নেন, যারা খোঁপা করেন, তারা অনেকেই বেশ বিড়ম্বনায় পড়েন চুলের জট ছাড়াতে গিয়ে।

আমরা সব সময়ই মেকআপ তোলার বিষয়ে গুরুত্ব দেই। কিন্তু খোঁপা খোলার পরে চুলের জট ছাড়ানো হয় সবচেয়ে কঠিন কাজ।

চুলে অনেক বেশি স্প্রে করা থাকে ও প্রচুর ক্লিপ লাগানো থাকায় এগুলো খুলতে গিয়ে চুলের সঙ্গে যুদ্ধই করতে হয়। আর এই মধুর যুদ্ধে চুলের কিন্তু ভালোই ক্ষতি হয়। চুল ছিড়ে যায়, মাথায় ব্যথা হয়।

এই সমস্যা থেকে মুক্তি পেতে যা করবেন:

• মনে রাখবেন শুকনো চুলে জট ছাড়ানো কঠিন৷ যদি চুল আঁচড়ে জট ছাড়াতে চান, তাহলে অনেক বেশি চুল ছিড়বে। তাই চুল খুব ভালো করে ভিজিয়ে নিন৷

• দুইবার শ্যাম্পু করুন, এবার একটু বেশি করে কন্ডিশনার লাগিয়ে ৫ মিনিট হালকা হাতে ম্যাসাজ করে নিন। চুল ভালো করে ধুয়ে নিন।

• ভেজা চুল তোয়ালে দিয়ে মুছে মোটা দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান৷

• দেখুন কত সহজেই চুলের জট ছেড়ে গেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print