ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বরিশালে নারীকে কুপিয়ে হত্যা, আটক ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

chapati+khun
ছবি: প্রতিকী।

বরিশালের আগৈলঝাড়ার বাকাল গ্রামে উষা বাড়ৈ (৪২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রেমন ঢালী (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টায় দিকে এ ঘটনা ঘটে। নিহত উষা বাড়ৈ (৪২) ওই এলাকার মৃত সত্য রঞ্জন বাড়ৈর স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উষা বাড়ৈ ও রেমন ঢালির মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিলো। নিজেদের মধ্যে কোনো মতবিরোধের কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে ঊষা রাড়ৈর তলপেটে ছুরিকাঘাত করে রেমন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মৃত্যু হয়।

পরে পালিয়ে যাওয়ার সময় রেমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। কিন্তু এরই মধ্যে রেমন আত্মহত্যার জন্য বিষাক্তদ্রব্য সেবন করেন। আটকের পর রেমনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print