ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শাড়ির সঙ্গে খোঁপা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় আমরা শাড়ি পরতে পছন্দ করি। শাড়ির সঙ্গে প্রয়োজন হয় একটু বাড়তি সাজ। সাজে-মেকআপের বিষয়ে অনেকেই মোটামুটি এক্সপার্ট। তবে চিন্তা শুরু হয় চুল নিয়ে।

সব সময় সামনে একটু ফুলিয়ে ব্লো-ডাই করে ক্লিপ দিয়ে আটকে নিয়ে বেরিয়ে যান? এবার না হয় সহজ একটা খোঁপা করাই শিখে নিন। চুলের স্টাইল বদলে মুহূর্তেই পেয়ে যাবেন নতুন লুক।

খুব সহজে বাঁধা যায় এই খোঁপার নাম ফ্লাওয়ার ব্রাইড। প্রথমে মাথার দু’পাশে কিছু চুল ছেড়ে রাখুন। এবার পেছনের চুল নিয়ে দু’টি বেণি করুন। বেণি একটু মোটা হলে ভালো লাগবে। কিন্তু চুল কম হলে বেণি করে একটু আলগা করে দিন।

একটা বেণির সঙ্গে আরেকটা পেঁচিয়ে গোল করে ক্লিপ লাগান। এবার সামনের দুদিকের অংশের চুলে আরও দু’টি বেণি করে নিন। দুদিকের বেণি নিয়ে আগের গোল করে ফুলের মতো খোঁপার চারপাশে জড়িয়ে ক্লিপ দিয়ে আটকে দিন।

হয়ে গেল পার্লারের মতো খোঁপা বাঁধা। চাইলে কিছু ছোট ছোট স্টোন, প্রজাপতি বা ফুল দিয়ে সাজিয়ে নিতে পারেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print