ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আখতারুজ্জামান ফ্লাইওভারের নীচে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় এলাকার আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচ থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

আজ শুক্রবার (২৮ জুন) দুপুরে জমিয়তুল ফালাহ জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ নারীর বয়স আনুমানিক ৪০ বছর।

স্থানীয়রা জানায়, সকালে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

পুলিশ ধারণা করছে, এটি একটি স্বাভাবিক মৃত্যু। তবে মৃত নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।

কোতোয়ালী থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কালাম বলেন,‘ভ্যানচালকদের কাছ থেকে খবর পেয়ে জমিয়তুল ফালাহ জামে মসজিদের দক্ষিণ গেইট সংলগ্ন ফ্লাইওভারের নিচে খালি জায়গা থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত ১৫-২০ দিন ধরে তাকে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে।

এটিকে স্বাভাবিক মৃত্যু ধরে নিয়ে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ আনজুুমান মুফিদুলে বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ পরিদর্শক আবুল কালাম।

উল্লেখ্য এর আগে ২৪ জুন কাজীর দেউড়ি এলাকা থেকে আরো এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছিল পুলিশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print