ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চুলায়ও কুকিজ হয়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাইরের কেনা খাবারে ভরসা করতে পারেননা, ইচ্ছা করে ঘরেই সব ফ্রেশ খাবার তৈরি করে নিতে? চায়ের সঙ্গে বা যেকোনো আড্ডায়, হলকা ক্ষুধায় প্রতিদিন বেশ কয়েকবার কুকিজ খাওয়া হয়, অতিথি আপ্যায়নেরও সঙ্গী কুকিজ।

ভালোমানের এক কেজি কুকিজের দাম পড়ে হাজার টাকা। এটা ঘরে করতে পারলে কত-ভালোই না হয়, কিন্তু ঘরে ওভেন নাই। জেনে নিন, শুধু ওভেনই নয়, চুলায়ও কুকিজ বানানো যায়, স্বাদ এবং দেখতে পুরোপুরি ওভেনের মতোই হবে। তাও খুব সহজে আর কম সময়ে।

উপকরণ

ময়দা দেড় কাপ, গুঁড়া চিনি আধা কাপ, মাখন আধা কাপ, ডিম ১টি, বেকিং পাউডার ১ চা চামচ, ঠাণ্ডা পানি ৪ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

মাখন, চিনি একসঙ্গে বিট করে নিন। এবার ডিম দিয়ে আবারও বিট করুন। সব উপকরণ দিয়ে ডো বানিয়ে ২ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন।

ফ্রিজ থেকে ময়ান বের করে, চারভাগ করুন। এক ভাগে কোকো পাউডার মেশান। ছোট ছোট পছন্দের আকারে কুকিজ তৈরি করুন।

এবার একটি ননস্টিকি প্যান নিন। প্রথমে পাত্রে তেল ব্রাশ করে নিন। পাত্রে বাটার পেপার দিয়ে ওপরে কুকিজগুলো ছড়িয়ে দিন।

পাত্রের মুখে ঢাকনা দিয়ে আ‍ঁচ একেবারে কমিয়ে দিন। টিস্যু বা টুথপিক দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিন।

১৫ থেকে ২০ মিনিট পর ঢাকনা তুলে দেখুন, আপনার কুকিজ তৈরি। কুকিজগুলো ঠাণ্ডা করে এয়ারটাইট পাত্রে রেখে দিন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print