ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজই ট্রাই করুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাঝে মাঝে নতুন কোনো মজার আইটেম তৈরি করে ঘরের মানুষদের চমকে দিতে ভালোই লাগে। আজ খুব সহজে ছানা ছাড়াই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করুন দারুণ মজার গোলাপজামন।

উপকরণ: ময়দা আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ কাপ, বেকিং পাউডার ১ চা চামচ। ভাজার জন্য তেল ৫০০ গ্রাম।

সিরা: চিনি ২ কাপ, পানি ৩ কাপ, এলাচগুঁড়া, জাফরান ও গোলাপজল সামান্য। কয়েকটা পেস্তা বাদাম সাজানোর জন্য।

যেভাবে তৈরি করবেন: প্রথমে একটি পাত্রে তেল দিয়ে অল্প আচে গরম হতে দিন। এবার অন্য একটি পাত্রে ঘি, ময়দা, বেকিং পাউডার দিয়ে খামির তৈরি করুন। খামির থেকে পছন্দমতো আকারে মিষ্টির বল তৈরি করে তেলে অল্প আঁচে ভাজতে থাকুন।

চিনি ও পানি দিয়ে জ্বাল করে সিরা বানাতে হবে। প্রয়োজনে দুধ দিয়ে ময়লা কেটে নিন। এবার জাফরান দিন।

বলগুলো বাদামি করে ভেজে সিরায় দিন। মিষ্টি দেওয়ার পর ৩ মিনিট জ্বালিয়ে চুলা বন্ধ করে গোলাপজল দিয়ে ১০ মিনিট ঢেকে রুখুন। ব্যস ঘরেই তৈরি হয়ে গেল দোকানের লোভনীয় মজাদার গোলাপজামন।

ঠাণ্ডা হলে পাত্রে মিষ্টি নিয়ে ওপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print