ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাকিবকে নামিয়ে দেয়ার পরেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই গিয়েছিল একটি হেলিকপ্টারটি। সকাল বেলাতেই বড় এক দুঃসংবাদের হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ। কক্সবাজারের উখিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সেই বিমানে তিনি কক্সবাজার যান।

কক্সবাজারে বিধ্বস্ত হেলিকপ্টার।

শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এই ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অলরাউন্ডার সাকিব আল হাসানকে কক্সবাজারে পৌঁছে দিতেই উড়ে গিয়েছিল হেলিকপ্টারটি।

কক্সবাজারে পৌছে হেলিকপ্টার থেকে নেমে গ্রুপ ছবি তোলেন সাকিব।

কক্সবাজার  বিমানবন্দর ব্যবস্থাপক সাধন কুমার মৌহন্ত জানিয়েছেন, বিজ্ঞাপনের একটি কাজে অংশ নিতে সাকিব এখন কক্সবাজার রয়েছেন। ইনানির একটি হোটেলে তাঁকে নামিয়ে দিতে বেসরকারি প্রতিষ্ঠানের এই হেলিকপ্টার উড়ে যায়। সাকিবকে নামিয়ে দিয়ে ফেরার পথে কিছু দূর গিয়েই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। গিয়ে পড়ে একটি খালে। এতেই হতাহতের ঘটনা ঘটে। সাকিব এর আগেই নেমে গেছেন। তিনি নিরাপদে আছেন। তবে এই ঘটনায় একজনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাকিদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ধারণা করছেন, যান্ত্রিকত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, সাকিব আল হাসানকে ঢাকা থেকে কক্সবাজার নামিয়ে ফেরার সময় মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print