ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে আটক যুবদল নেতা বাবুল খাগড়াছড়িতে শ্যোন এ্যারেষ্ট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি  জেলা প্রতিনিধি:

khagrachari-picture-17-09-2016
ফেনীতে গ্রেফতার হওয়া খাগড়াছড়ি যুবদল সাধারণ সম্পাদক সা্ইদুল ইসলাম বাবুল।

ফেনীতে গ্রেফতারকৃত খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম বাবুলকে খাগড়াছড়ি সদর থানায় অস্ত্র ও বিস্ফোরকসহ চার মামলায় শ্যোন এ্যারেষ্ট দেখিয়ে বার্তা পাঠানো হয়েছে। একই সাথে খাগড়াছড়ি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেও আবেদন করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন,খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে রাষ্ট্রবিরোধী বৈঠকের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ফেনী শহরের হোটেল মিডনাইট থেকে সাইদুল ইসলাম বাবুলকে ১০ সহযোগিসহ আটক করে পুলিশ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আব্দুল হান্নান জানান, সাইদুল ইসলাম বাবুলের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকসহ বেশ কিছু মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। বাবুল ২০০৭ সাল থেকে পলাতক রয়েছে। সে ফেনীতে আটকের খবর পেয়ে শুক্রবার রাতে চারটি মামলায় শ্যোন এ্যরেষ্ট দেখিয়ে ফেনী থানাকে বার্তা পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি থানার এসআই আব্দুল্লা আল মাসুদ জানান, বাবুলকে শ্যোন এ্যারেষ্ট দেখানোর জন্য খাগড়াছড়ি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print