ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হজম সহায়ক ৫ খাবার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পেট ফাঁপা, বদহজম, গ্যাস- হজম প্রক্রিয়ায় এ সমস্যাগুলো দেখা দিলে আপনার পুরো দিনটাই মাটি। এগুলো রোধ করতে স্বাস্থ্যকর কিছু অভ্যাস মেনে চলতে হবে আপনাকে। যেমন- সময়মতো খাবার খাওয়া, অল্প অল্প ভাগে ভাগ করে খাওয়া ও ধকলের লাগাম টানা। সঙ্গে কয়েকটি খাবার নিয়মিত খেলে আপনার খুব একটা হজমের সমস্যা হওয়ার কথা নয়। এর পরেও সমস্যা হলে যেতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে।

পেঁপে
পেঁপেতে ‘পাপাইন’ নামে একটি এনজাইম থাকে, যেটি আমিষ জাতীয় খাবার হজমে বেশ সাহায্য করে। ফলটি ভিটামিন ও মিনারেলে পরিপূর্ণ। অল্প একটু লেবুর রস মিশিয়ে নিলে পেঁপে খেতে খুব ভালো লাগে। আপনি চাইলে অন্য ফলের সঙ্গে মিশিয়ে সালাদ বানিয়েও খেতে পারেন এটি।

টক দই
হজমে সমস্যা দেখা দিলে প্রথমেই যে খাবারটির নাম মাথায় আসে, সেটি হলো টক দই। প্রাচীন রোম থেকে এটি একটি ওষুধি খাবার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি শরীরের ক্ষতিকর চর্বি কমিয়ে হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে। আপনি শুধু টক দই কিংবা সালাদের সঙ্গে মিশিয়ে এটি খেতে পারেন।

কলা
কলা আঁশে পরিপূর্ণ একটি খাবার, যেটি ইনুলিন ও ক্যানে পরিপূর্ণ। এটি ভালো ব্যাকটেরিয়ার গতি বাড়ায়। শুধু তাই নয়, গ্যাস্ট্রিক অ্যাসিড থেকে আপনার পাকস্থলীকেও সুস্থ রাখে কলা।

আদা
আদা অন্ত্রনালীর গতিবিধি ঠিক রেখে হজমে বেশ সাহায্য করে। গবেষণা মতে, খাবার খাওয়ার আগে আদা খেলে এটি পাকস্থলীকে খালি করে বদহজম থেকে রক্ষা করে।

সবুজ শাক-সবজি
সবুজ শাকসবজি ভিটামিন সি, এ, কে ও ফোলেটে পরিপূর্ণ। শুধু তাই নয়, গবেষণায় প্রমাণিত হয়েছে যে সবজিতে ইনুলিন থাকে যেটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া গড়ে তুলতে সাহায্য করে।

এগুলোর সঙ্গে সঙ্গে হলুদ, আনারস, নারিকেল এগুলো হজম প্রক্রিয়া উন্নত করতে বেশ সাহায্য করে। বদহজম বোধ করলে এগুলো গ্রহণের চেষ্টা করুন কিংবা প্রতিদিনের খাদ্যতালিকায় এগুলো অল্প হলেও রাখার চেষ্টা করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print