ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সামাজিক যোগাযোগে কুকুর আপনার চেয়েও এগিয়ে!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আপনার চেয়ে আপনার পোষা কুকুরের সামাজিক যোগাযোগের দক্ষতা বেশি। আপনি যা চিন্তা করেন তার চেয়ে মানসিক বুদ্ধিতে আপনার পোষা কুকুরটি অনেকটাই এগিয়ে।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা বলছেন কুকুরের সামাজিক যোগাযোগের দক্ষতা তাদের মালিকদের চেয়ে বেশি। স্নায়ুবিজ্ঞানের অধ্যাপক সোফি স্কট আসন্ন রয়েল ইনস্টিটিউট ক্রিসমাস লেকচার এ গবেষণার ফলাফল তুলে ধরবেন।

অধ্যাপক স্কট মনে করেন- আমরা আমাদের পোষা কুকুরকে বাচ্চার মতো মূল্যায়ন করি। অন্যদিকে কুকুর তার মালিককে নেকড়ে জাতীয় প্রাণিজগতের আলফা মেল (প্রাণিজগতের কর্তৃত্বকারী পুরুষ) মনে করে।

২০১৭ সালের এই অধ্যয়নটির আরেকটি দুঃখজনক উদঘাটন হলো ককুররা জড়িয়ে ধরা পছন্দ করে না।

অধ্যাপক স্কট টাইমসকে বলেছেন, মানুষের কুকুরকে জড়িয়ে ধরা ছবিগুলোর দিকে তাকালে আপনি দেখতে পারবেন কুকুরগুলো অস্বস্তিমূলক আচরণ প্রকাশ করছে।

তিনি আরও বলেন, যখন কুকুরগুলো তাদের মালিকের সাথে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে তখন এগুলো মালিকের উদ্বিগ্নতার কারণ হতে চায় না। প্রাণী হিসেবে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে চায়।

কুকুর মানুষকে বোঝার মতো প্রতিভাসম্পন্ন বলেও যোগ করেন সোফি স্কট।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print