ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শ্রবণশক্তি দীর্ঘদিন অক্ষুন্ন রাখতে চকোলেট!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হিয়ারিং এইড থেকে দূরে থাকতে চকোলেট খান। শ্রবণশক্তি অটুট থাকবে দীর্ঘদিন। অবাক হচ্ছেন! এমনটাই দাবি দক্ষিণ কোরিয়ার সিউলের একদল চিকিৎসক, গবেষকের। জেনে নিন কী বলছেন গবেষকরা। বয়সের সঙ্গে সঙ্গে শ্রবণশক্তি ক্ষীণ হয়ে আসা একটা স্বাভাবিক ঘটনা। তবে ইদানীং নানা কারণে অকালেই অনেকের শ্রবণশক্তি দুর্বল হয়ে পড়ে। ফলে অনেকেই অকালে হিয়ারিং এইডের উপর নির্ভরশীল হয়ে পড়েন। তবে মাঝ বয়সেই হিয়ারিং এইডের এর উপর নির্ভরশীলতা বাড়াতে না চাইলে চকোলেট খান। জি ২৪ ঘন্টা

৩৫৭৫ জন মাঝবয়সী মহিলা এবং পুরুষকে নিয়ে দীর্ঘ গবেষণার পর দেখা গিয়েছে, ৪০ থেকে ৬৪ বছর বয়সীদের মধ্যে যাঁরা চকোলেট খান তাঁদের শ্রবণশক্তি বাকিদের তুলনায় প্রখর। চকোলেটে থাকা মূল উপাদান কোকো। আর এই কোকোয় রয়েছে ‘পলিফেনলস’ নামের এক বিশেষ ধরনের রাসায়নিক। এই গবেষকদের দাবি, ‘পলিফেনলস’-এ রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান যা শ্রবণশক্তি দীর্ঘদিন অটুট রাখতে সাহায্য করে।

শ্রবণশক্তি দীর্ঘদিন অটুট রাখার ক্ষেত্রে ‘পলিফেনলস’-এর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে। তাই হিয়ারিং এড থেকে দূরে থাকতে চকোলেট খান, শ্রবণশক্তি অটুট থাকবে দীর্ঘদিন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print