ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রোববার সারাদেশে ‘চেইন সুপার শপ’ ধর্মঘট

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

agora-bd-super-shopআগামীকাল রোববার সারা দেশের ‘চেইন সুপার শপ’ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন।

অ্যাসোসিয়েশনের মহাসচিব জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নীতিমালায় বৈষম্য ও আইনের অপপ্রয়োগের মাধ্যমে অব্যাহত হয়রানির প্রতিবাদে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা বলছেন, সুপারমার্কেটগুলো নিরাপদ খাদ্যের ব্যাপারে দৃশ্যমান ভূমিকা রাখলেও ভ্রাম্যমাণ আাদালতের পাশাপাশি পুলিশ-র‌্যাব গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান চালিয়ে অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষার প্রেক্ষিতে তাদের জরিমানা করছে।

এর প্রতিবাদের রোববার সারাদেশে আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, শপ অ্যান্ড সেফ, আলমাস, আমানাসহ সব ধরনের সুপার মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ধরনের অভিযানকে প্রকারন্তরে ‘উদ্দেশ্যমূলক’ বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print