ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাভারে দুই সহোদরসহ ৩ তরুণের রহস্যজনক মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাজধানীর অদূরে সাভারের হেমায়েতপুরে প্রান্ত ডেইরি ফার্মে দুই সহোদরসহ তিন তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শনিবার সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন, প্রান্ত দুগ্ধ খামারের কর্মচারী জিয়াউর রহমানের ছেলে নাছির (১৫) ও জীবন (১৬) এবং তাদের ফুফাতো ভাই শাহাদাত (১৪)।

স্থানীয়রা জানায়, জীবন ও নাছির হেমায়েতপুরে একটি গ্যারেজে কাজ করত। শাহাদাত প্রান্ত দুগ্ধ খামারের মালিক শহিদুল ইসলামের মালিকানাধীন গুডনাইট চাইনিজ রেস্টুরেন্টে কাজ করে মামাতো ভাইদের সাথে খামারের ভিতরে থাকত।

নাছির ও জীবনের মা নাছিরন জানান, রাত ১১ টার দিকে তিন ভাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতে দেরি করায় তাদের ডাকতে গেলে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা খুললে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়

জিয়াউর রহমান জানান, রাতে চাইনিজ রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসে ভাগিনা শাহাদাত। পরে তিন ভাই মিলে সেই খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে।

এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কক্ষটির দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। হতে পারে বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print