ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১০ বছরে বিএসএফের গুলিতে ২৯৪ বাংলাদেশি নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গত ১০ বছরে মোট ২৯৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সংসদকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বিএনপির এমপি (চাঁপাইনবাবগঞ্জ-৩) মো. হারুনুর রশিদের লিখিত প্রশ্নের জবাবে আজ সংসদে তিনি এ পরিসংখ্যান তুলে ধরেন।

তথ্য অনুযায়ী, ২০০৯ সালে সর্বোচ্চ ৬৬ বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। আর ২০১৮ সালে সর্বনিম্ন তিনজন নিহত হন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা কমিয়ে আনতে বিজিবি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ‘এ বিষয়ে সরকারও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’

বিএসএফ সীমান্তে হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনতে একমত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার সংখ্যা আগের বছরের তুলনায় অনেকটা কমে এসেছে।

মন্ত্রীর দেয়া পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ-ভারত সীমান্তে ২০০৯ সালে কমপক্ষে ৬৬ বাংলাদেশি বিএসএফ এর গুলিতে নিহত হন। ২০১০ সালে ৫৫, ২০১১ ও ২০১২ সালে ২৪ জন করে, ২০১৩ সালে ১৮ জন, ২০১৪ সালে ২৪ জন, ২০১৫ সালে ৩৮ জন, ২০১৬ সালে ২৫ জন, ২০১৭ সালে ১৭ জন এবং ২০১৮ সালে তিনজন নিহত হন।

এমপি হারুনুর রশিদের আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৮ সালে ১ লাখ ৬১ হাজার ৩২৩ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ১ লাখ ১৯ হাজার ১৮৭টি মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print