ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

থাইল্যান্ডে নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

screenshot_2
ফ্রায়া নদীতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে যায়।

থাইল্যান্ডে নৌকাডুবিতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার ব্যাংককের ৮০ কিলোমিটার উত্তরে চাও ফ্রায়া নদীতে একটি ব্রিজের সঙ্গে ধাক্কায় নৌকাটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

দেশটির দুর্যোগ বিভাগের প্রধান জানান, এ ঘটনায় আরও ৩৩ জন আহত হয়েছে। ১শ’ ৫০ জন যাত্রীবাহী দ্বিতল ওই নৌকাটি একটি জাহাজকে পাশ কাটাতে গিয়ে এ দুর্ঘটনার মুখোমুখি হয় বলে জানান তিনি।

এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ থাকায় তাদের সন্ধানে অভিযান চলছে। আহতদের দ্রুত হাসপাতালেও নেয়া হলেও নৌকাটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা।

দুর্ঘটনায় হতাহতরা মুসলিম ধর্মাবলম্বী এবং একটি উৎসবে যোগদান শেষে বাড়ি ফিরছিলেন বলে জানিয়েছে রয়টার্স। যান-বাহনের দ্রুতগতির কারণে থাইল্যান্ডে প্রায়ই সড়ক ও নৌপথে দুর্ঘটনার খবর পাওয়া যায়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print