ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বর্ণের পরিবর্তে রূপার গহনা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

স্বর্ণের চেয়ে কম দাম, লকারে রাখার ঝামেলা নেই এবং ডিজাইনে অনেক বেশি বৈচিত্র্য থাকায় স্বর্ণের চেয়ে রূপাকেই এগিয়ে রাখছেন ফ্যাশন সচেতন মানুষজন।

ভারতের বিশেষজ্ঞ ও গবেষকরা জানিয়েছেন, ফ্যাশনের অনুসঙ্গ হিসেবে আপনি রূপা কেন ব্যবহার করবেন এমন ছয়টি কারণ। আসুন জেনে নেওয়া যাক…

স্বর্ণের গহনার অনুরূপ:
রূপার গহনা বানাতে খরচ অনেক কম হয়। স্বর্ণের ডিজাইনে রূপার গহনা তৈরি করা যায়। বিশেষজ্ঞরা মনে করেন এখনকার দিনে সবাই রুপার গহনার দিকে বেশি ঝুঁকছেন যার কারণ হলো এর হরেক রকমের ডিজাইন।

মিলিয়ে পড়া যায়:
আগেকার দিনে সোনা ও রূপা একসঙ্গে পড়ার কথা ভাবাই যেতো না। সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে বিভিন্ন ফ্যাশন স্টোরগুলোতে সোনা ও রূপা মিলিয়ে গহনা তৈরির একটি ট্রেন্ড দেখা যায়। বিভিন্ন সেলিব্রেটিরাও এটি ভালোভাবেই গ্রহণ করছেন।

হাল ফ্যাশনে পরিবর্তন:
বর্তমান সময়ে ব্যবহারকারীরা উপজাতীয় গহনার ডিজাইন বেশি পছন্দ করছেন। দুল, রিং, নেকলেস, ঝুমকার ডিজাইনে এসেছে পরিবর্তন। রুপা দিয়ে খুব সহজেই ডিজাইনগুলো বানিয়ে নেওয়া যায়।

পছন্দ মতো পাথর বসানো:
সোনার তুলনায় যেকোনো ধরনের পাথর খুব সহজেই এতে বসিয়ে ফেলা যায়। কাজেই রূপাতে আপনার পছন্দ মতো পাথর বসিয়ে নিতে কোনো সমস্যা হবে না।

চিন্তামুক্ত থাকুন:
সোনার গহনা বাসায় রাখতে অনেকেই চান না কিন্তু রূপার গহনা আপনি বাসাতেই রেখে দিতে পারেন। চুরির ভয় কম। লুকিয়ে রাখার ঝামেলা নেই।

আকর্ষণীয় লুক:
বিভিন্ন অনুষ্ঠানে রূপার গহনা সহজেই আপনার চেহারার সৌন্দর্য বাড়িয়ে তুলবে। উৎসবের দিনগুলোতে রূপার ঝুমকা কিংবা উপজাতীয় নেকলেস আপনাকে বাড়তি আকর্ষণ এনে দিতেই পারে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print