ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কেন ডিম চাই!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সোহাগ প্রায়ই বলেন, সে মুরগির কাছে কৃতজ্ঞ। কারণ মুরগির ডিম সে তার ব্যাচেলর জীবনে প্রতিদিনের খাবারের তালিকায় রেখেছে। আর মিটিয়েছে পুষ্টির চাহিদা। সুস্বাদু পুষ্টিকর আর সাশ্রয়ী খাবার বলতে ‍আমরা ডিমকেই বুঝি।

সকালের নাস্তায় ডিম তো চাইই চাই। নানা স্ন্যাকস তৈরিতেও লাগে ডিম। শরীরের সেরোটোনিন হরমোনের মাত্রা কমে গেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়। ডিম সেরোটোনিন তৈরির ভালো উপাদান। এতে আরও রয়েছে ফলিক এসিড যা মুড বুস্টার হিসেবে কাজ করে।

ডিমকে বলা হয় ‘সুপারফুড’। বিভিন্ন ধরনের খাদ্যগুণ রয়েছে ডিমে। প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফসফরাস, আয়রন, জিংক, ম্যাঙ্গানিজসহ সব উন্নত পুষ্টি উপাদান থাকায় ডিমের গুরুত্ব অনেক। সুপারফুড শিশুর মাংসপেশী, মস্তিষ্কের টিস্যু গঠন ও মেধা বিকাশে সহায়তা করে।

আরও আছে,

ডিমপ্রিয় মানুষের জন্য আরও একটি সুখবর হচ্ছে ডিমের অন্যান্য গুণের সঙ্গে টাইপ-২ ডায়াবেটিস দূর করার ক্ষমতা রয়েছে। ‘দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন’ এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সপ্তাহে চারটি ডিম টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ৩৭ ভাগ ঝুঁকি কমায়।

জেনে অবাক হবেন, ডিমের প্রতি আলাদা দুর্বলতা রয়েছে শাহরুখ খানের। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দিনে একাধিক ডিম খান তিনি।

শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ সবাই সকালের নাস্তায় একটি ডিম খেতে পারেন বলে জানিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তবে তিনি বলেন, উচ্চরক্তচাপ, স্থুলতার মতো শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ মতো ডিম খেতে হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print