ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শখের গয়নার যত্ন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শখের রূপার গহনা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন তানজিনা। কালচে হয়ে যাচ্ছে রূপার গহনা। কী করবে? তানজিনার মতো গহনা নিয়ে যারা সমস্যায় পড়েছেন, সমাধান পেতে যা করবেন:

একটি পাত্রে এক টেবিল চামচ খাবার সোডা ও এক টেবিল চামচ লবণ গরম পানিতে মিশিয়ে নিন। এই পানিতে রূপার গহনা দুই মিনিট ভিজিয়ে রাখুন। ২ মিনিট পরে রূপার গহনা উঠিয়ে নিয়ে নরম কাপড় দিয়ে মুছে নিন। একদম ঝকঝকে গহনা।

তেঁতুলের রস, লেবু ও সিরকা এক সাথে পানিতে মিশিয়ে রূপার গহনা ভিজিয়ে মুছে ফেলুন দেখবেন নতুন জেল্লা ফিরে পাবে।

অনেকেই রূপা আর স্বর্ণের অলংকার এক সাথেই একই বক্সে রাখেন। যার ফলে আকৃতি নষ্ট হতে পারে সোনার গহনার। তাই কখনোই একই বক্সে রূপা আর সোনার গহনা না রাখা ঠিক নয়।

স্বর্ণের গহনার রং কালচে হয়ে গেছে? যে জুয়েলারির দোকান থেকে অলংকার কিনেছেন সেখানে নিয়ে গেলেই ওয়ারেন্টি দেয়া সময়ে তা ঠিক করে দেবে জুয়েলারি কোনো ফি ছাড়াই।

আর ঘরে স্বর্ণের গহনা ডিটারজেন্ট পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তা তুলে টুথব্রাশে পেস্ট নিয়ে পরিষ্কার করে ফেলুন। দেখবেন সখের গহনা তার আগের রূপে ফিরে এসেছে।

মুক্তার গহনা যত্নের ক্ষেত্রে ক্রেতাকে সচেতন হতে হবে আগেই। সমুদ্রের মুক্তার নাম করে চাষের মুক্তা দিয়ে দেয়া হচ্ছে কিনা সে বিষয়ে সচেতন থাকতে হবে। কারণ চাষের মুক্তা তুলনামুলক কম সময়ে কালচে হয়ে যায়। গহনার ব্যবহারের পরে বক্সে তা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখুন।

অন্য সব গহনা বাড়িতে যত্ন নিতে পারেন। তবে হীরার গহনা পরিষ্কার নিজে ঘরে বসে না করাই ভালো। হীরার গহনার বেলায় জুয়েলারির দোকানে গিয়ে পরিষ্কার কারানো উচি‍ৎ।

আজকাল নারীদের কাছে মেটাল ও পাথরের গহনার কদর বেশ বেড়েছে।
পাথরের গহনার কোনো পাথর দুর্ঘটনাবশত পড়ে গেলে গ্লু দিয়ে লাগিয়ে নিতে পারেন। বেশি করে দিয়ে ট্যালকম পাউডার কিছুক্ষণ রেখে টুথব্রাশ দিয়ে তুলে ফেললে পাথরের গহনা ফিরে পাবে তার নতুন চেহারা।

মেটালের সব গহনা হালকা গরম পানিতে খাবার সোডা দিয়ে এক দুই মিনিট ভিজিয়ে রেখে নরম কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।

বন্ধুরা যে গহনাই কিনবেন, অবশ্যই জুয়েলারির মেমো সংরক্ষণ করবেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print