ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার সীতাকুণ্ডে অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে মিনু আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনু আক্তার মহাদেবপুর গ্রামের নলুয়াপাড়ার এজাহার মিয়া সওদাগরের মেয়ে। সে সম্প্রতি সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।

নিহতের ভাই আরিফ হোসেন জানান, মিনু দুপুর ১টার দিকে সীতাকুণ্ড সদর থেকে একটি ব্যাটারি চালিত অটোরিক্সায় নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তার রিক্সাটি সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশান এলাকা অতিক্রমের সময় তার গলায় থাকা ওড়না রিক্সার চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে সে গাড়ি থেকে পড়ে যায়। এসময় এলাকাবাসী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক পাঠক ডট নিউজকে বলেন, দুপুরে গলায় ফাঁস লাগানো এক তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার আত্মীয় স্বজনরা জানিয়েছে অটোরিক্সায় ওড়না প্যাচিয়ে তরুণীর মৃত্যু হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print