ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রাম বিজ্ঞান কলেজে পাস করছে ৪৭৫ জন, জিপিএ 5-৩

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রামের ঐতিহ্যবাহি বিজ্ঞান কলেজে এবার পাসের হার বেড়েছে। যেখানে গত বছর পাস করেছিলেন মাত্র ৬০ শতাংশ, সেখানে এবার এই প্রতিষ্ঠান থেকে পাস করেছেন ৭০ শতাংশ শিক্ষার্থী। বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার ৬৭৯জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ৪৭৫জন পরীক্ষায় উত্তীর্ণ হন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. জাহেদ খান এ তথ্য জানিয়েছেন।

ফলাফলে দেখা যায়, এবার এই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের প্রায় ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৪ এর বেশি পেয়েছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী।

জাহেদ খান বলেন, ‘এই বছর আমাদের কলেজ থেকে নিয়মিত-অনিয়মিত মিলে ৬৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে নিয়মিত শিক্ষার্থী ছিল ৩০০ জন, অন্যরা অনিমিয়ত ছিল। এর মধ্যে ৪৭৫জন শিক্ষার্থী পাস করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কলেজে পাসের হার আরও বেশি হতো। অনিয়মিত শিক্ষার্থীরা খারাপ করায় ফলাফল কিছুটা খারাপ হয়েছে। তবে গতবারের চেয়ে এবার পাসের হার বেশি। গতবার পাশের হার ছিল ৬০ শতাংশ। এবার ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।জাহেদ খান বলেন, আমাদের প্রতিষ্ঠানে কম জিপিএ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হয়। এরপরও যেসব প্রতিষ্ঠানে জিপিএ বেশি পাওয়া শিক্ষার্থীরা ভর্তি হয় ওইসব প্রতিষ্ঠান থেকে আমাদের পাসের হার বেশি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print