ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ২ জনকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Kupiye-Khun2-1গাজীপুরের এরশাদনগর এলাকার একটি বিল থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আচ রবিবার সকালে ওই এলাকার সাত্তার মেম্বারের বাড়ির পাশের বিল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা ও এরশাদনগর এলাকার আলাউদ্দীনের ছেলে শরীফ উদ্দীন (৩২) এবং একই এলাকার হারুণ মিয়ার ছেলে জুম্মন মিয়া (৩৫)।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে বিলের ধারে মরদেহ দু’টি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এসআই জহুরুল ইসলাম বলেন, শরীপের ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। আর জুম্মনের মাথায় আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের কুপিয়ে হত্যা করে এখানে মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print