ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঝটপট নাস্তায় চিংড়ি-নুডলস পাকোড়া

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সন্ধ্যায় নাস্তা তৈরির জন্য খুব বেশি সময় থাকে না আমাদের হাতে। তাই খুব সহজে চায়ের সঙ্গে ঝটপট তৈরি করুন চিংড়ি-নুডলস পাকোড়া।

উপকরণ
চিংড়ি মাছ ২০০ গ্রাম, নুডলস সেদ্ধ ১৫০ গ্রাম, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ডিম ১টি, লেবুর রস ১ চা চামচ, লবণ ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল।

যেভাবে তৈরি করবেন
প্রথমে চিংড়ি মাছ লেজসহ খোসা ছাড়িয়ে নিয়ে লেবুর রস মেখে রাখুন কিছুক্ষণ।
এবার পাত্রে একে একে ডিম, গোলমরিচের গুঁড়া, লবণ ও কর্নফ্লাওয়ার গোলা মিশিয়ে নিন।

সেদ্ধ নুডলস জড়িয়ে মিশ্রণে ডুবিয়ে মাঝখানে চিংড়ি মাছ দিয়ে পছন্দের আকারে পাকোড়া বানিয়ে নিন।
কড়াইয়ে তেল গরম করে বাদামি করে ভাজুন।

সবশেষে পছন্দের সসের সঙ্গে পরিবেশন করুন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print