ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘কল্লা কাটা’ কবিতার গুজব রটানো সেই কবি কারাগারে!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

‘কল্লা কাটা’ শিরোনামে কবিতা লিখে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রটানো সুনামগঞ্জের ধর্মপাশার সেই মাওলানা ও কবি মো. আলী আমজাদ আল আজাদকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকালে ডিজিটাল নিরাপক্তা আইনে মামলা দায়েরের পর ধর্মপাশা থানা পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন মঞ্জুর না করে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

আলী আমজাদ আল আজাদ ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর ঘুলুয়া গ্রামের রংপুরহাটির মৃত মনির উদ্দিনের ছেলে ও পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দুলিয়া জামে মসজিদের ইমাম।

থানা পুলিশ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন ও স্থানীয় সামাজিক যোগোযোগমাধ্যম ব্যবহারকারীগণ সোমবার রাতে যুগান্তরকে জানান, ‘কল্লা কাটা’ শিরোনামের এক কবিতা লিখে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব রটান।

এর মাধ্যমে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টায় জড়িত থাকার অভিযোগে মাওলানা ও কবি মো. আলী আমজাদ আল আজাদকে ধর্মপাশা থানা পুলিশ সোমবার সকালে আটক করে।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

সোমবার রাতে ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম বলেন, আজাদ হঠাৎ করে কবি বনে গিয়ে গত শনিবার দুপুরে তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘কল্লা কাটা’ শিরোনামে একটি কবিতা লিখে তা পোস্ট করেন।

তিনি আরও বলেন, কবিতাটিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বর্তমান সরকার, সংসদ সদস্যবৃন্দ, পদ্মা সেতু, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমসহ নানা বিষয় জড়িয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর অবস্থা তৈরি করার জন্য কবিতাটিতে নানা আপত্তিকর বিষয় তুলে ধরা হয়।

এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। এমন গুজব রটানোর খবর জানতে পেরে ঘটনার সত্যতা যাচাই করতে পুলিশ অনুসন্ধানে নামে। ঘটনার সত্যতা পেয়ে আজাদকে ধর্মপাশা পশ্চিমবাজার থেকে আটক করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print