ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভারতের রাজধানীতে রাস্তায় প্রকাশ্যে তরুণীকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

_91313513_delhi2
নয়া দিল্লিতে প্রকাশ্য দিবালোকে এক মহিলাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা সিসি টিভি ক্যামেরায় ধরা পড়ে।

ভারতে রাজধানী দিল্লিতে প্রকাশ্য দিবালোকে একজন মহিলাকে প্রায় ৩০ বার ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আশপাশের লোকজন বা পথচারীরা প্রথম কিছুক্ষণ বাধা দেবার কোন চেষ্টা করে নি বরং পাশ কাটিয়ে চলে যাচ্ছে – ঘটনার সিসিটিভি ফুটেজে এটা দেখা যাবার পর অনলাইনে এ নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই এ ঘটনার জন্য কথিত আক্রমণকারী লোকটির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে।

সিসিটিভি ভিডিওতে দেখা যায়, মহিলাটিকে শুধু ছুরিকাঘাত নয়, আক্রমণকারী তার মাথায় পাথর দিয়ে আঘাত করছে এবং তাকে লাথি মারছে। এসব দেখেও লোকজন দৃশ্যত নির্বিকার ভাবে হেঁটে চলে যাচ্ছে – এমনটাও দেখা গেছে ভিডিওতে।

তবে আক্রমণকারী পালাবার সময় স্থানীয় লোকেরাই তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাটি ঘটেছে সকাল ৯টার দিকে উত্তর দিল্লির বুরারি এলাকায়। নিহত ২২ বছর বয়স্ক মহিলাটির নাম করুণা, এবং তিনি একজন স্কুল শিক্ষিকা বলে জানা গেছে।

দিল্লি, ভারত, খুন
টুইটারে অনেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ভিডিও দেখে।

মোটর সাইকেলে করে আসা আক্রমণকারী করুণাকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করছিল, এবং কয়েকমাস আগে তার নামে পুলিশের কাছে অভিযোগও করা হয়েছিল বলে মহিলাটির পারিবারিক সূত্রে বলা হয়েছে।

পুলিশ কর্মকর্তা এষা পান্ডে বলেছেন, আক্রমণকারী এক সময় নিহত মহিলাটির প্রতিবেশী ছিল এবং তাকে পছন্দ করতো, তবে সে বিবাহিত হওয়ায় করুণা তার প্রতি সাড়া দেয় নি।

গত দু দিনের মধ্যে দিল্লিতে দুজন মহিলাকে ছুরি মেরে হত্যা ঘটনা ঘটলো।

গত রোববার লক্ষ্মী নামের ২৮ বছরের এক মহিলাকে তার প্রতিবেশীদের চোখের সামনে ছুরিকাঘাত করে হত্যা করে এক ব্যক্তি এবং তার পর সে নিজে আত্মহত্যা করে।

এই লোকটির বিরুদ্ধেও লক্ষ্মীকে উত্যক্ত করার অভিযোগ ছিল, এবং তার নামেও পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল। সুত্র: বিবিসি বাংলা।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print