ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে প্রবাসীর কিশোরী কন্যার লাশ উদ্ধার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়ন থেকে ফারজু আক্তার (১৫) এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নূর সোনাপুর গ্রামের ছকিদার বাড়ীর প্রবাসী ইউছুফের ঘরের দরজা ভেঙে তার মেয়ের লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী ইউছুফের দুই মেয়ের মধ্যে ফারজু ছোট ছিল। মাদ্রাসায় লেখাপড়া করলেও গত দেড় বছর আগ থেকে তা বন্ধ করে দেয়। তারপর থেকে সে বাড়ীতে থাকতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার রাতে খাওয়া শেষে নিজের কক্ষে ঘুমাতে যায় সে।

আজ শুক্রবার সকালে তার কক্ষ থেকে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশে অবগত করে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কি কারণে সে গলায় ফাঁস দিয়েছে তা জানা যায়নি। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print