ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শেখ হাসিনা হত্যাচেষ্টায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কয়েদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গিনেতা হাফেজ মাওলানা ইয়াহিয়া (৬৩) মারা গেছে।

আজ শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। ইয়াহিয়া নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সদস্য ছিলেন। তিনি সিলেটের কানাইঘাট থানার পর্বতপুর গ্রামের মৃত মাওলানা আব্দুর রশিদের ছেলে।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান জানান, সন্ধ্যা ৬টার দিকে মাওলানা ইয়াহিয়া হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে দ্রুত কারা হাসাপাতালে পাঠানো হয়। তার অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেল সুপার আরো জানান, মাওলানা ইয়াহিয়া কোটালীপাড়ায় বোমা পেতে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত; রমনা বটমূলে বোমা হামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

২০১২ সাল থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন ইয়াহিয়া।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print