ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঈদ করতে গ্রামে যাওয়ার পথে বাসচাপায় স্ত্রীসহ সাংবাদিক নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঈদে গ্রামের যাওয়ার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রীসহ এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

আজ রবিবার সকালে সিরাজগঞ্জের কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের কামালের চক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৈনিক সংগ্রামের রায়গঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্নাহ (৪৫) ও তার স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)। তিনি একই উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজারের বাসিন্দা।

ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠছিল। এ সময় কামালের চক এলাকায় ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয় বাসটি।

এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মোর্শেদা মারা যান। তার স্বামী রফিকুল ইসলামসহ দুজন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print