ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে পানির ট্যাংকে নিখোঁজ কলেজ ছাত্রের গলিত লাশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ডিসি রোড এলাকার একটি বাড়ির পানির টাংকি থেকে নিখোঁজ এক কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে সিএমপির চকবাজার থানা পুলিশ নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত যুবকের নাম ফাহিম শাখাওয়াত (২১)।  সে ডিসি রোডের আনোয়ার হোসেনের ছেলে। নগরীর দেওয়ানহাট সিটি কর্পোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা গেছে।

.

সিএমপি চকবাজার থানা অফিসার ইনচার্জ নিজামুদ্দিন নিখোঁজ যুবকের লাশ উদ্ধারের বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ আগষ্ট ফাহিম নামে এই ছেলে নিখোঁজ হয় বলে তার পরিবার জানায়। আজ দুপুরে গণি কলোনীস্থ শহীদ কমিশনারের বাড়ীর কাছে আবু কলোনীর একটি দ্বিতল বাড়ীর ছাদে কাঠ দিয়ে নির্মিত কক্ষের পানির টাংকিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত হয় এটা নিখোঁজ ফাহিমের লাশ।  পরে লাশটি মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print