ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

rmizan-1460400485-791a55c_xlargeজামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ছেলের বাঁশের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম মমতাজ মণ্ডল (৬০)। তার সন্দেহভাজন খুনি ছেলের নাম ওমর আলী (২০)।

রবিবার সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসী চন্দনপুর গ্রামে এই ঘটনা ঘটে।

মমতাজ মণ্ডলের মেয়ে লায়লা বেগম বলেন, তার ভাই ওমর আলী মাদকাসক্ত। সকালে সে বাবা মমতাজের কাছে টাকা দাবি করেন। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে ওমর ক্ষুব্ধ হয়ে বাবার মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মমতাজের মৃত্যু হয়।

ঘটনার পর থেকে ওমর পলাতক রয়েছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান বলেন, মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন হয়েছে বলে জানা গেছে। বাবার লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print