ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে সেনা বাহিনীর সাথে গোলাগুলি, ৩ সন্ত্রাসী নিহত

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আলমগীর হোসেন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হয়েছেন।
আজ সোমবার ভোরে দীঘিনালার বড়াদম ইউনয়নের গহীন এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত ইউপিডিএফ কর্মী হলেন-জিতেন্দ্র চাকমা (৪৫), নবীন চাকমা (২৫) ও রসুল চাকমা (২৭)। তারা দীঘিনালার কৃপাপুর এলাকার বাসিন্দা। তারা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

আইএসপিআর সূত্রে জানা গেছে, সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর একটি নিয়মিত টহলদল দায়িত্ব পালনকালে অজ্ঞাত সন্ত্রাসীরা গোপন আস্তানা থেকে গুলি চালায়। এসময় সেনা সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে বিনন্দচুগ এলাকায় তিন জন মারা যায়।
এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তবে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমার দাবি, নিরাপত্তাবাহিনীর কর্মীরা রোববার দিবাগত রাতে এই তিন জনকে বাসা থেকে তুলে নিয়ে যায়। সোমবার ভোরে নির্জন এলাকায় তাদের লাশ দেখতে পান এলাকাবাসী।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print