ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার ৩১আগষ্ট ভোরে নগরীর বেসরকারী হাসপাতাল পার্কভিউতে বাদশা মোল্লা (৫৫) নামে এই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে বলে পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার।

তিনি জানান, পার্কভিউ হাসপাতালে একজন মারাগেছেন আজ ভোরে। এটা এই বছর প্রথম চট্টগ্রামে ডেঙ্গুতে মারা যাওয়ার ঘটনা।

এদিকে পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. রেজাউল করিম জানান, ভোর ৫টার দিকে ডেঙ্গু আক্রান্ত রোগি বাদশা মোল্লা মারা যান। গত ২২ আগষ্ট তিনি ভর্তি হয়েছিলেন।

তিনি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দক্ষিণ সলিমপুর সমাদরপাড়া পাহাড়িকা আবাসিক (জাফরাবাদ) এলাকা বাসিন্দা আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে।

পার্কভিউ হাসপাতাল স্পেশাল ইউনিট ইনচার্জ এ আরাফাত জানান, বাদশা মোল্লা গত ২২ আগস্টে হাসপাতালে ভর্তি হন। তিনি ডেঙ্গুসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ভোরে বাদশা মোল্লা মারা যান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print