ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে নিখোঁজ সিএন্ডএফ কর্মচারীর লাশ ভেসে উঠলো পুকুরে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে নিখোঁজ হন রূপম বিশ্বাস (৫০) এর লাশ পাওয়া গেছে পুকুরে।  গতকাল শুক্রবার রাতে নিখোঁজ হওয়ার পর আজ শনিবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে তার লাশ ভেসে উঠে। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সুনীল ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে।  নিহত রূপম বিশ্বাস ওই এলাকার মৃত সুনীল বিশ্বাসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

পারিবারিক সুত্রে জানাগেছে- গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় নিজ ঘর থেকে বেরিয়ে রূপম বিশ্বাস নিখোঁজ হন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ বলেন, শনিবার দুপুরে নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরী করেছিলেন নিহতের পরিবার। বিকেলে স্থানীয় পুকুরে রূপম বিশ্বাসের লাশ ভেসে ওঠে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের ভাই অনুপ বিশ্বাস জানান, রূপম বিশ্বাস চট্টগ্রাম নগরীতে সিএন্ডএফ ফার্মে চাকুরী করতেন। শুক্রবার রাত দেড়টার সময় তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় থানায় ডায়েরি করেছিলাম। তবে পুকুর ঘাটে তার ব্যবহৃত মোবাইল ও জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরিদল পুকুরে তল্লাশি চালায়। এরপর বিকেলে পুকুরে ভাসতে দেখা যায় লাশ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print