ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কাপ্তাই হ্রদের পানিতে ডুবে ২ শিশুর সলিল সমাধি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

রাঙামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় নদীর পাড়ে খেলার সময় কাপ্তাই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায় সাদিয়া আক্তার (৩) ও হালিমা আক্তার (৪) বয়সি দুই শিশু কন্যা। অনেক খোঁজাখোঁজি শেষে দুই ঘন্টা পর হ্রদের পানিতে ভেসে উঠলে মৃত অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে রাঙামাটির লংগদু উপজেলাধীন কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামে।

স্থানীয়রা জানায়, কালাপাকুজ্জা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়ার তিন বছরের শিশু কন্যা সাদিয়া আক্তার ও প্রতিবেশি মোঃ রাসেল মিয়ার চার বছরের কন্যা শিশু হালিমা আক্তার তারা দুই জনই মিলে আনুমানিক বেলা আড়াইটার সময় বাড়ী পাশে খেলা করছিলো কোনএক ফাঁকে তারা কাপ্তাাই হ্রদের পাড়ে চলে যায় শিশু দুটি। সেখানে তরা পানিতে নামালে ঠাই হারিয়ে ডুবে যায়। এদিকে অনেকক্ষন ধরে তাদের দেখতে না পেয়ে স্বজনরা শিশু দুটিকে খোঁজতে থাকে। বেলা সাড়ে তিনটার সময় নদীর ঘাটের কাছে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসীর সহযোগিতায় শিশু দুটির মৃতদেহ উদ্বার করা হয়।

কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা মিয়া ঘটনার সত্যতা নিশ্বিত করেছেন। তিনি জানান রসুলপুর এলাকায় পানিতে পড়ে দুটি শিশু কন্যার মৃত্যু হয়েছে মর্মে খবর পেয়েছি। কিছুদিন আগেও একটি ছোট শিশু নৌকা থেকে পড়ে মারা গেছে। শিশু দুটির মৃত্যুতে দুই পরিবারে শোকের চায়া নেমে এসেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print