ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এরশাদের মতো রওশনও গৃহপালিত বিরোধী দলীয় নেতা: ফখরুল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

এরশাদের মতো রওশনও গৃহপালিত বিরোধী দলীয় নেতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অপণ শেষে সাংবাদিকদের দেয়া এক মন্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, জিয়াউর রহমানকে নিয়ে সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য অসত্য, অতীতে তিনি এরশাদের অবৈধ ক্ষমতা দখলের সমর্থক ছিলেন, এখন এরশাদের দল তাঁর সমর্থক।

মির্জা ফখরুল বলেন, সৈরশাসক এরশাদ অবৈধভাবে ক্ষমতা দখলের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনিই তখন বলেছিলেন ‘আই এম নট আনহ্যাপী’।

ফখরুল আরও বলেন, এরশাদের জাতীয় পার্টি ছিল বর্তমান সরকারের গৃহপালিত বিরোধী দল। এখন এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ হয়েছেন গৃহপালিত বিরোধী নেত্রী।

কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমেই বেগম জিয়াকে জেলখানা থেকে মুক্ত করা হবে।

আওয়ামী লীগ সরকারকে গণবিরোধী ও জবরদখলকারী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকারকে বিদায় না করা পর্যন্ত এদেশের গণতন্ত্র মুক্ত হবে না, দেশের মানুষেরও মুক্ত মিলবে না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের রূপকার উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিভেদ ভুলে সম্মিলিত সংগ্রামের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্ত আন্দোলন বেগবান করতে পারলেই হারানো গণতন্ত্র ফিরে আসবে, দেশের ১৬ কোটি মানুষেরও মুক্তি মিলবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print