ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ইরাকের ঐতিহাসিক কারবালা শহরে পদদলিত হয়ে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

নিরাপত্তাকর্মীদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিছিল চলাকালে রাস্তার পাশের একটি স্থাপনা হঠাৎ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটির সময় হতাহতের ঘটনা ঘটে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-আল-বদর জানান, হতাহতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। এটি আরও বাড়তে পারে।

কারবালার এক নিরাপত্তাকর্মী জানান, মানুষের অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

আশুরা পালনকালে সাম্প্রতিক সব দুর্ঘটনার মধ্যে মঙ্গলবারের এ ঘটনাই সবচেয়ে ভয়াবহ। এদিন, নবী-দৌহিত্র হোসাইন (রা.)-এর শাহাদাত স্মরণে লাখ লাখ শিয়া মুসলমান কারবালা প্রান্তরে জড়ো হন। কালো পতাকা নিয়ে ঐতিহাসিক তাজিয়া মিছিলে যোগ দিয়েছিলেন তারা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print