ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডের সলিমপুরে অবৈধ স্থাপনায় সিডিএ এর উচ্ছেদ অভিযান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের সলিমপুরে অবৈধ স্থাপনায় ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এই অভিযান চালান। দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে পরিচালিত উক্ত অভিযানের নেতৃত্ব দেন সিডিএ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।

উচ্ছেদ অভিযানকালে সলিমপুর সিডিএ আবাসিক এলাকার রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা ঘরবাড়ি, দোকান পাট, গাড়ির গ্যারেজসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় অবৈধভাবে সিডিএ এর জায়গা দখন করে ঘর ও গ্যারেজ নির্মাণ করার অপরাধে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া সিডিএ এর জায়গা দখল করে ঘর নির্মাণ করায় মোঃ আবদুল হাই নামের সিডিএ এর এক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।  এ কর্মকর্তা উক্ত এলাকায় দীর্ঘদিন যাবৎ বেশ কিছু জায়গা দখল করে তাতে ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

এদিকে অভিযান চলাকালে সিডিএ এর কাজে বাঁধা প্রদান করায় দুইজনকে আটক করা হয়।

এ ব্যাপারে সিডিএ এর স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এর বহু জায়গা কিছু মানুষ অবৈধভাবে দখল করে রেখে তাতে ঘর,দোকানপাট, গাড়ির গ্যারেজ তৈরী করেছে। সেগুলো উচ্ছেদ করেছি, এধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডিএ এর প্রকপ্ল পরিচালক মোহাম্মদ হাসান, সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দাশ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ওসমান। সীতাকুণ্ড মডেল থানার (পরিদর্শক) সুমন বনিক এর নেতৃাত্ব বিপুল সংখ্যক পুলিশ উক্ত উচ্ছেদ অভিযানে অংশ নেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print