ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে ছাগলের সাথে প্রাণ গেল গৃহবধুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপনা দাশ (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।  আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে ছাগল চড়াতে গিয়ে উপজেলার পূর্ব শাকপুরা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গৃহপালিত ছাগলটিও বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।

নিহত রূপনা দাশ একই এলাকার কানু দাশের স্ত্রী। তার ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে ও ৩য় শ্রেণিতে পড়ুয়া এক মেয়ে রয়েছে।

এ ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। তাদের অভিযোগ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের অবহেলায় এ ঘটনা হয়েছে।

নিহতের স্বামী কানু দাশ জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ঘরের গৃহপালিত ছাগল চড়াতে ঘর থেকে বের হয় রূপনা। যাওয়ার সময় ঘরের পাশর্^বর্তী জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় রূপনা ও ছাগলটি। বৈদ্যুতিক তারটি জমিতে ঝুলে পড়ার বিষয়টি বিদ্যুৎ অফিসে জানলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা ঘটেছে। আমি এর ন্যায় বিচার চাই।

স্থানীয় বাসিন্দা অমিত দাশ, শারদ দাশসহ এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার যোগেশ দাশের পুরাতন বাড়ির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার জমিতে ঝুলে পড়ে। বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে জানানো হলে বিকেল ৩টার দিকে দুইজন ব্যক্তি এসে দেখে যান এবং পরদিন বিষয়টি ঠিক করার জন্য স্থানীয়দের থেকে টাকা তোলার জন্য বলে যান। ওই সময় তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তারটি সরিয়ে নিলে এ ঘটনা ঘটতো না।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের লিডার রূপক কান্তি সরকার জানান, শুক্রবার সকাল খবর পেয়ে ঘটনাস্থল র্পৌছায়। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষের লোকজন না আসায় লাশ উদ্ধার করতে বিলম্ব হয়। দুপুর ১টার লাশ উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

তবে এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোয়ালখালী জোনাল অফিসের এজিএম নিজাম উদ্দিন সামস্ বলেন, অবহেলা ছিলো কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। কারো অবহেলায় একটি প্রাণ চলে যাবে তা মেনে নেওয়া যায় না।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. কামাল হোসেন, গৃহবধুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print