ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

এবার ডেঙ্গুতে মারা গেলেন যুবলীগ নেতা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

মাদারীপুরের শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেলিম মাতুব্বর (৩৫) নামে যুবলীগের এক নেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রামের লালমিয়া মাতুব্বরের ছেলে এবং উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।

জানা গেছে, সেলিম মাতুব্বর জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা যুবলীগ গভীর শোক প্রকাশ করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print