ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পর পর দুটি কন্যা সন্তান জন্ম নেয়ায় একটিকে গলা টিপে হত্যা করলেন বাবা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

সাত বছরের সংসার। প্রথমে গর্ভে আসে কন্যা সন্তান। কিন্তু স্বামীর পছন্দ ছেলে সন্তান। কিন্তু দ্বিতীয়বারও স্ত্রীর গর্ভে আসে কন্যা সন্তান।

এনিয়ে প্রায়ই ঝগড়া ও দাম্পত্য কলহ লেগেই থাকতো স্বামী-স্ত্রীর। মেয়েকে হত্যারও হুমকি দিতেন বাবা। সেই হুমকি শেষ পর্যন্ত বাস্তবায়নই করেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মুকন্দগাঁতি গ্রামের তাঁত শ্রমিক বদিউজ্জামান।

নিজের ৯ মাসের মেয়েকে গলাটিপে হত্যা করেছেন। হত্যার পর তার লাশ স্থানীয় একটি ডোবায় ফেলে দিয়ে ফেরারি হয়েছেন তিনি।

শুক্রবার সকালে পুলিশ ওই ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে তাঁত শ্রমিক বদিউজ্জামানের সাথে পাবনার মির্জাপুর গ্রামের সিকেন্দার আলীর মেয়ে সুন্দরী খাতুনের বিয়ে হয়।

কয়েক বছর আগে তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। এ নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল দীর্ঘদিন ধরে। দ্বিতীয় দফায় একটি ছেলে সন্তানের আশা করলেও আবারো কন্যা সন্তানের জন্ম হয়। এ কারণে বদিউজ্জামান প্রায়ই স্ত্রীকে মারধর এবং সন্তানকে হত্যার হুমকি দিতো। নিহতের মা সুন্দরী খাতুন বাদী হয়ে বদিউজ্জামানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print