ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নোয়াখালীতে গাছ চাপা পড়ে যুবলীগ নেতার মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে চলন্ত সিএনজি অটোরিকশার উপর গাছ ভেঙ্গে পড়ে মোজাম্মেল হক স্বপন (৪২), নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার সময় উপজেলার বামনী বাজারের পূর্ব পাশে আলী চেয়ারম্যানের বাড়ির দরজায় সড়কের পাশের একটি গাছ গতিদায়ক সিএনজি চালিত অটোরিকশার উপর উপড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক স্বপন মুছাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুর মিয়া সওদাগর বাড়ির মাহফুজুল হক’র ছেলে এবং মুছাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য ছিল। মৃত্যুকালে স্বপন ৩ সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে জেলা শহর মাইজদী থেকে ব্যক্তিগত কাজ সম্পন্ন করে বাড়ি ফেরার পথে রামপুর ইউপির বামনী বাজারের পূর্ব পাশে আলী চেয়ারম্যানের বাড়ির দরজায় পৌছালে বৃষ্টির কারনে সড়কের পাশের একটি গাছ সিএনজি চালিত অটোরিকশার উপর পড়লে চলন্ত সিএনজি দুমড়েমুছড়ে যায়। এ সময় স্বপন ঘটনাস্থলেই মারা যান এবং সিএনজি চালক আহত হন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। সড়কের পাশের গাছ পড়ে অনাকাঙ্খিত এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print